কালিয়াচক ১ নং ব্লকের সিলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনুয়ার হোসেনের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল কংগ্রেসের সাত মেম্বার। যার ফল স্বরূপ শুক্রবার ছিল অনাস্থা পাশের দিন। এদিন এই অনাস্থাকে কেন্দ্র করে সিলামপুর গ্রাম পঞ্চায়েতকে মুড়ে ফেলা হয় পুলিশি প্রহরায়। এদিন কংগ্রেসের সাত মেম্বারের সমর্থনে আনুয়ার হোসেনকে বরখাস্ত করা হয়। পাশ হয়ে অনাস্থা। এবিষয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতি মুর সেলিম আলি অভিযোগ করে বলেন, আনুয়ার হোসেন এক জন দুষ্কৃতী, মার্ডার কেসে জড়িত, সেই সঙ্গে সে ইতি মধ্যেই তৃণমূলে যোগদান করেছে। তাই এলাকায় সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে তারা প্রধানকে অপসারিত করলেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WYS5A8R9TaE